২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ধৈর্য ধরতে বললেন ডিএমপি কমিশনার

নতুন ওয়েজবোর্ডের সুপারিশের আলোকে ন্যূনতম মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 07:00 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ওয়েজবোর্ডের সুপারিশের আলোকে ন্যূনতম মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। বুধবার বিকেলে ডিএমপি সদরদপ্তরে তৈরি পোশাক শিল্পে আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ অনুকূল কর্মপরিবেশ রক্ষায় শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পুলিশ প্রশাসন গার্মেন্টস খাতে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ডিএমপি কমিশনার। সভায় শ্রমিক নেতারা বলেন, শ্রম আইনের আলোকে ট্রেড ইউনিয়ন ও শ্রমিক-মালিক পক্ষের সমন্বয়ে পার্টিসিপেশন কমিটি গঠন ও তা কার্যকর করা জরুরি। তা না হলে 'সুযোগসন্ধানী কুচক্রীরা' দেশের বৃহত্তম এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। শ্রমিকদের দাবি অনুযায়ী পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের জন্য শ্রমিক নেতারা সরকারের প্রতি দাবি জানান। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলে তারা জানান। সভায় ডিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবুল কাশেম, যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) অমূল্য ভূষণ বড়