২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৬০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

খুলনা মহানগরীর গোয়ালপাড়ার ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

খুলনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর গোয়ালপাড়ার ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। বয়লার টিউব লিকেজের কারণে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে কেন্দ্রটি বন্ধ হয়। ওই কেন্দ্রের প্রকৌশলী হরেন্দ্রনাথ মণ্ডল জানান, বর্তমানে ইউনিটটির মেরামত কাজ চলছে। শিগগিরই চালু করা সম্ভব হবে। ১৯৭৩ সালের ২৫ মে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। যান্ত্রিক ত্র"টির কারণে ২০০৬ সালের ৫ জুলাই একবার বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে দীর্ঘ সময় পর এ বছরের ৬ এপ্রিল পুনরায় উৎপাদন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.