২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সৌরশক্তি বিষয়ে কোর্সের ফরম বিতরণ শুরু

সৌরশক্তি বিষয়ক সান্ধ্যকালীন কোর্সের ভর্তি ফরম বিতরণ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌরশক্তি বিষয়ক সান্ধ্যকালীন কোর্সের ভর্তি ফরম বিতরণ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ৩০ জুন পর্যন্ত কেন্দ্রের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, ইটিই, ইইই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইসিটি, এমই, রসায়ন, ফলিত রসায়ন বিষয়ে