চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবীণ রাজনীতিক বিনোদ বিহারী চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমকে শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৫টায় মনজুর আলমের উত্তর কাট্টলীর বাসভবনে গিয়ে তারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাসদ নেতা ইন্দুনন্দন দত্ত, অমৃতাংকুর সেন হারু, মৃদুল দে, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর বিজয় চৌধুরী কিষান, তাপস হোড়, দিলীপ মজুমদার প্রমুখ।
তারা প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে থেকে সংখ্যালঘু স
bdnews24