২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার হানিফের নামে করার প্রস্তাব

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের নামে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নামকরণের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের নামে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নামকরণের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠে ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রস্তাব করেন। পরে নগরীর হাটখোলা রোডে যাত্রাবাড়ি পয়েন্টে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা ফ্লাইওভারের নকশায় পরিবর্তন এনে উত্তরে পলাশী থেকে শুরু করে দক্ষিণে মাতুয়াইল-দনিয়া পর্যন্ত স