২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পাচার মামলায় দু'জনের কারাদণ্ড

নারী পাচার মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 05:32 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী পাচার মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে কারাভোগ করতে হবে। সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এসএম রেজানুর রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের জয়নাল মণ্ডল (২৭) ও মুজিবর রহমান (৪৪)। মামলার নথি থেকে জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে জেলা সদরের কোতয়ালি থানার শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আকলিমা খাতুনকে (২৫) আসামিরা ২০০৮ সালের ২২ অক্টোবর ভারতে পাচারের জন্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তে নিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা তাদের আটক করে কলারোয়া থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ওইরাতেই চান্দুড়িয়া সীমান্ত বিওপির কমান্ডার তকিবুল ইসলাম কলারোয়া থানায় একটি মামলা করেন। আসামিরা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩২৭ ঘ.