নারায়ণগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে রোববার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাসিন্দারা ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এ সময় তারা রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শহরের মাসদাইর, উত্তর মাসদাইর, কাশিপুর, বাড়ৈভোগ, ভোলাইলসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে। কিন্তু এর সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, সকাল ৮টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। মহিলারা ঝাড়
bdnews24