২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মহসেন জুটমিল লে-অফ

খুলনা মহানগরীর ব্যক্তি মালিকানার মহসেন জুটমিল শনিবার ৪৫ দিন লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

খুলনা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর ব্যক্তি মালিকানার মহসেন জুটমিল শনিবার ৪৫ দিন লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা মিলগেটে বিক্ষোভ ও সমাবেশ করে এর প্রতিবাদ জানায়। সকালে মিলের প্রধান গেটে টাঙানো এক বিজ্ঞপ্তিতে খানজাহান আলী থানা এলাকায় অবস্থিত এ মিলটি লে-অফের কথা জানানো হয়। মিলের মহাব্যবস্থাপক আনোয়ারুল মোমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে আগামী ২ আগস্ট পর্যন্তমিলটি লে-অফ ঘোষণা করা হল। এজন্য শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরে কাঁচা পাটের মূল্য অত্যধিক বেড়েছে। ফলে পাটজাত পণ্য বিক্রি করে কাঁচা পাটের মূল্য পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তাই মিলটি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। শ্রমিকরা সারাদিন মিল গেটে বিক্ষোভ করেছে। এ সময় তারা মিলের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের বাধায় ঢুকতে পারেনি। পরে সিবিএ সভাপতি সুলতান আহমেদ মোল্ল