২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের গ্রামে ডাকাতি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তাড়াইল গ্রামে বৃহস্পতিবার রাতে চারটি বাড়ি ও একটি দোকানে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 12:22 PM

মানিকগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলার তাড়াইল গ্রামে বৃহস্পতিবার রাতে চারটি বাড়ি ও একটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ১০/১৫ জন ডাকাত ওই গ্রামের শামীম হোসেনের বাড়ি থেকে নগদ এক হাজার টাকা নিয়ে যায়। এরপর পাশের বেড়িবাঁধের ওপরে বাজুখাঁর মুদি দোকান থেকে নগদ পাঁচ হাজার টাকা ও ১০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। এরপর তারা একই গ্রামেরই ওয়াদুদ আনসারীর বাড়ি থেকে তারা নগদ ৮০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এরপর পাশের মান্নান আনসারীর বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও শাজাহান মিয়ার বাড়ি থেকে এক হাজার টাকা ও সাত ভতি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘিওর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.