২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রাম থেকে শুক্রবার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

ফরিদপুর জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রাম থেকে শুক্রবার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পাইপগান ও রামদা উদ্ধার করা হয়েছে। এরা হলেন- বামনকান্দা গ্রামের কেয়ামুদ্দিন ওরফে কেয়ামুন্সী (৩৫) ও তার সহযোগী শওকত মুন্সী (৩০)। ভাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কেয়ামুন্সীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ছড়া কেয়া মুন্সী ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.