খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও যুবলীগ সমাবেশ ডাকায় খুলনার দিঘলিয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত উপজেলার সেনহাটি শিববাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা সমবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার সকালে সেনহাটি শিববাড়ী মোড়ে সমাবেশ ডাকে উপজেলা যুবলীগ। একইদিন একই সময়ে উপজেলা আওয়ামী লীগও ওইস্থানে সমাবেশ ডাকে।
দিঘলিয়া থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টায় ১৪৪ ধারা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24