২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একজন মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

ময়মনসিংহ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একজন মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার হয়েছে। রফিকুল ইসলাম ওরফে দুলাল নামের এই মুক্তিযোদ্ধোর বাড়ি উপজেলার আঙ্গারি গ্রামে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে আঙ্গারি গ্রামের পার্শ্ববর্তী বারইহাটি বাজারের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গফরগাঁও থানার ওসি জাকিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারইহাটি বাজারের পাশে একটি গাছে লাশ ঝুলানো দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/