২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে গৃহবধূ খুন

পটুয়াখালীতে বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বুধবার গভীর রাতে স্বামীর হাতে গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

পটুয়াখালী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বুধবার গভীর রাতে স্বামীর হাতে গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত বিউটি বেগম (৩০) গ্রামের বশার খাঁ'র স্ত্রী। তাদের রাকিব (৯) নামের এক ছেলে রয়েছে। বাউফল থানার ওসি শিলোমনি চাকমা বলেন, নেশা করে স্ত্রীকে প্রয়ই মারধর করার কারণে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। বুধবার রাত ৩টার দিকে প্রতিদিনের মতো নেশা করে বাড়ি ফেরে বশার। এরপর ঘুম থেকে তুলে স্ত্রীকে ঘরের বাইরে এনে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। তবে এর আগেই বশার খাঁ পালিয়ে যায়। বিউটি বেগমের লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য ছেলে রাকিবকে বাউফল থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/১৯০০ ঘ.