ঝিনাইদহ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে একজন মারা গেছে। গুরুতর আহত আরেকজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাগুশা ও হাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৪৩) কৃষিকাজ করতেন।
মহেশপুর থানার ওসি মামুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে জাগুশা গ্রামে পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান রফিকুল। লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছে।
তিনি আরও জানান, প্রায় একই সময়ে বজ্রবৃষ্টি হওয়ার সময় ঘর থেকে বাইরে বের হন হাবাসপুর গ্রামের স্বপনের স্ত্রী শায়েরা খাতুন (৩০)। এ সময় বজ্রপাতে তার শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫১৬ ঘ.
bdnews24