২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

মাগুরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশংকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নু মোল্লা (৪৫) পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। তার বাবা প্রয়াত আব্দুর রহমান মোল্লা। মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, মন্নু মোল্লা বুধবার রাত পৌনে ১০টার দিকে কালিশংকরপুর বাজার থেকে আপন ভাই হোসেন ও প্রতিবেশী ওলিয়ারকে নিয়ে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, "পথে একটি সন্ত্রাসী দল তাদের মটর সাইকেলে ঠেকিয়ে মন্নুকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এ সময় তাদের ভয়ে তার দুই সঙ্গী পালিয়ে যায়।" ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিপক্ষ মাহমুদ মেম্বারের সমর্থক রবিউল ইসলাম ও বদিয়ার রহমানসহ ৫-৬ জন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্নুর ভাই হোসেন ও অপর সঙ্গী বদিয়ার পুলিশকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩০ ঘ.