২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৫ শ' গাছ নিধন

জামালপুর শহরের বাগেরহাটা এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পাশের অন্তত পাঁচ শ' গাছ বুধবার কেটে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 06:45 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরের বাগেরহাটা এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পাশের অন্তত পাঁচ শ' গাছ বুধবার কেটে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ। গাছগুলো নিজের দাবি করে এলাকার আব্দুল্লাহ বিন খালেক নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে কলেজের পাশে তার ৩৬ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছে তারা। দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রদের দিয়ে তার বাগানের সীমানা প্রাচীর ভেঙে ফলজ, বনজ ও ওষধি গাছের পাঁচ শ'রও বেশি গাছ কেটে ফেলেন। এসব গাছের বয়স হয়েছিলো ৫/৬ বছর। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌফিকুল ইসলাম গাছ কাটার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন বেদখলে থাকা জমি খেলার মাঠ বানাতে ছাত্ররা গাছ কেটেছে। সদর থানার ওসি আব্দুল মতিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাছ কাটার বিষয়ে এখনো কোনো মামলা বা সাধারণ ডায়রি (জিডি) হয়নি। জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, জমির মালিককে তিনি আইনগত ব্যবস্থা নিতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৭ ঘ.