২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১টি ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে সকালে বন্ধ হওয়া তিনটির মধ্যে একটি ইউনিট রাতে চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে সকালে বন্ধ হওয়া তিনটির মধ্যে একটি ইউনিট রাতে চালু হয়েছে। বুধবার রাত পৌনে ১০টায় ১৪০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিটটি চালু হয় বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক। তিনি বলেন, বাকি দুটো ইউনিটও চালুর চেষ্টা চলছে। এই দু'টি ইউনিট বন্ধ থাকায় এখনো এই স্টেশন থেকে জাতীয় গ্রিডে ২শ' ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করা হচ্ছে। বুধবার সকাল ৮টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৩ নম্বর ইউনিট, ১শ' ৪০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট এবং ১শ' ৪০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। আবদুল খালেক আরো জানান, এই স্টেশনে প্রতিদিন সাতটি ইউনিট থেকে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/২৩৪৫ ঘ.