২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুধবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুধবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- ঝিলমিল প্রকল্প এলাকার বাসুদেবের ছেলে বাদল (১০) ও ফারুক হোসেনের ছেলে বাপ্পি (১০)। এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে ঝিলমিল প্রকল্পের উত্তর পাশে তিন কিশোর বালির উপর খেলার সময় পাশের একটি ডোবায় পরে যায় বাদল। তাকে বাঁচাতে গিয়ে বাপ্পিও পানিতে পড়ে যায়। পরে এলাকার লোকজনক বাপ্পি ও বাদলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তারা মৃত। বাদল শুভড্ডা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। বাপ্পি ওই এলাকায় নতুন এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২০৫ ঘ.