ঝিনাইদহ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় বুধবার ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শরিফুল ইসলাম (৪২) দৌলতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার মহেশ্বর চাদা গ্রামে।
এ ঘটনায় প্রায় দু'ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ছাত্র ও জনতা ।
পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান আরা ঘটনাস্থলে গিয়ে রাস্তায় গতিরোধক নির্মাণের প্রতিশ্র"তি দিলে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।
কালিগঞ্জ থানার ওসি ফারুখ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শরিফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২২ ঘ.
bdnews24