২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

বগুড়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা বুধবার এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত শুকুর আলী জেলার সোনাতলা উপজেলার উত্তর বয়রা গ্রামের প্রয়াত রোস্তম আলী বেপারীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৮ জুন শুকুর আলী ও তার স্ত্রী মহুবা পারিবারিক কাজে বাড়ি থেকে দুপচাচিয়া উপজেলার চৌমুহনী যায়। সেখানে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মহুবাকে মাঠের মধ্যে নিয়ে হত্যার পর খালে লাশ ফেলে দেয় শুকুর আলী। ২০০৬ সালের ৯ আগস্ট শুকুর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯১৩ ঘ.