চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপ-বার্তা সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ খোকনের মা রহিমা বেগম মারা গেছেন।
বুধবার ভোর ৬ টায় চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে তার স্বজনরা জানান।
তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
রহিমা বেগম হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ চৌধুরী হাটের ভূঁইয়া গাজী বাড়ির গাজী একেএম শামসুদ্দিন আহমেদের স্ত্রী।
বুধবার বাদ আছর ভূইঁয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়
bdnews24