রাঙামাটি, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মদন কারবারী পাড়ায় বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় কৃষক ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক সমর্থক নিহত হয়েছে।
নিহত স্বপন তংচঙ্গ্যা (৩৫) মদন কার্বারী পাড়ার বাসিন্দা।
গুরুতর আহত হয়েছে রাহুল তংচঙ্গ্যাকে (৩৮) নামে একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা স্বপনকে ডেকে রাহুল তংচঙ্গ্যার বাসায় নিয়ে যান। পরে তাদের দুজনকে প্রায় ১৫০ গজ দূরে নিয়ে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যায় এবং রাহুল আহত হয়।
লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস অব ডেমোক্রটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছে।
তবে ইউপিডিএফের রাঙামাটি ইউনিটের নেতা মাইকেল চাকমা এ ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
মাইকেল চাকমা বলেন, "সন্তু গ্র"পের মধ্যে চাঁদাবজির ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫৪ঘ.
bdnews24