২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাদারীপুরের শিবচর ও রাজৈর উপজেলায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 12:18 PM

মাদারীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর ও রাজৈর উপজেলায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিবচরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের হেলপার মোহম্মদ উজ্জ্বল (২৫) এবং রাজৈর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পড়ে পথচারী জাকির শেখ (২৭) মারা যায়। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ভোর রাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর ইটের ভাটা এলাকায় বিকল হয়ে যাওয়া যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের হেলপার মারা যায়। অ্যাম্বুলেন্সটি ভাঙ্গা থেকে ঢাকা যাচ্ছিল। মোহম্মদ উজ্জ্বল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাটতাপাড়া গ্রামের আবদুল সালেহ-এর ছেলে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা করা হয়েছে। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, বুধবার সকাল ১০ টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে জাকির শেখ ঘটনাস্থলেই মারা যায়। সে পূর্ব সরমঙ্গল গ্রামের তোয়াব শেখের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১২৫৫ ঘ.