২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে নড়াইলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 12:13 PM

নড়াইল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে নড়াইলের একটি আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এই রায় দেন। দণ্ড পাওয়া জসিম মোল্যা (৪৮) সদর উপজেলার বাসগ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর রাতে জসিম তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেন। এ সময় তাদের মেয়ে জুলিয়া (১৮) মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। ১৪ সেপ্টেম্বর নিলুফার ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে জসিম মোল্যা, নুর ইসলাম, খালেক ফকির ও আতিয়ারকে আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর জসিম হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ৩ জনকে অব্যাহতি দিয়ে জসিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মোহাম্মদ আলী। আসামি পক্ষে ছিলেন উত্তম কুমার ঘোষ ও শরীফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএএ/১৭৩৬ঘ.