ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের গণমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় খুব শিগগিরই ১৩ হাজার ৫০০ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।
রোববার ওসমানি স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আরো বেশি কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।"
স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দক্ষতার সঙ্গে জরুরি প্রসূতি সেবা দেয়ায় ৭টি বিভাগের স্বাস্থ্যসেবা সম্পর্কিত ২৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
শেখ হাসিনা বলেন, "কমিউনিটি ক্লিনিকগুলো আবারো চালু করেছে সরকার। বর্তমানে ৯ হাজার ৭২২টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। ক্লিনিকগুলোকে কার্যকর করতে ইতোমধ্যে ১০ হাজার কমিউনিটি গ্র"প গঠন করা হয়েছে। এসব গ্র"পের প্রায় ১ লাখ সদস্যকে প্রশিক্ষণও দেয়া হয়েছে।"
প্রত্যেক প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার ও মৃত্যুহার কমাতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
একজন গর্ভবতী মা যেন সুস্থ ও সুন্দর শিশু জন্ম দিতে পারে সেজন্য তার স্বামী, শ্বাশুড়ী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ সংশি
bdnews24