২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক রফিক চৌধুরী মারা গেছেন

প্রবীণ রাজনীতিক ও ভাষা সৈনিক মো. রফিক চৌধুরী রোববার সকালে দিনাজপুরে নিজ বাসভবনে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 12:08 PM

দিনাজপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রবীণ রাজনীতিক ও ভাষা সৈনিক মো. রফিক চৌধুরী রোববার সকালে দিনাজপুরে নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। রফিক চৌধুরীর ছেলে আনোয়ার জাহিদ জানান, ভোরে ফজরের নামাজ পড়ে বাবা আবার ঘুমিয়ে পড়েন। সাড়ে ৭টায় নাশতা খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে দেখি তিনি মারা গেছেন। রফিক চৌধুরী ১৯৫২ সালে ভাষা আন্দোলনে দিনাজপুরে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি গণতন্ত্রী পার্টির দিনাজপুর জেলা কমিটির আহবায়ক ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন যাবত ন্যাপ এর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৬ঘ.