[ বাংলাদেশ ] ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে শনিবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ২০:১৭, ১২ জুন ২০১০ | আপডেট: ১২:০২, ২৫ আগস্ট ২০২২ ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে শনিবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মাহমুদুল কবির জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর এলাকায় রাত ১০ টা ১৩ মিনিটে এই ভূমিকম্প হয়। পাঁচ মিনিট স্থায়ী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২১২ ঘ. bdnews24