বান্দরবান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সদরের পর্যটন স্পট মেঘলা এলাকা থেকে শনিবার এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
আটক শুফ কুমারের (৩০) বাড়ি ভারতের মুরনা জেলার হারজা থানার মুবানা গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোনাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মেঘলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেন।
শুফ কুমার পুলিশ হেফাজতে রয়েছেন। এ ব্যাপরে থানায় মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24