২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

ভোটার তালিকা নিয়ে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা নিয়ে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা-২ ও সিটি করপোরেশন নির্বাচনের সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন কোতোয়ালি থানায় এ মামলা করেন। এজাহারে সাকা চৌধুরীর বিরুদ্ধে ভোটার তালিকা প্রণয়ন আইন ২০০৯ এর ১৮ ধারায় অভিযোগ আনা হয়। এজাহারে উল্লেখ করা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী বুধবার তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার তালিকায় ৫৫ হাজার ভোটারের ছবি নেই বলে অভিযোগ করেন, যা বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বর্তমান চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ভোট গ্রহণের প্রাক্কালে এ ধরনের অসত্য তথ্য গণমাধ্যমে উপস্থাপন করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘি