২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট বক্তৃতা সরাসরি সমপ্রচার করবে বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতার বৃহস্পতিবার ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সমপ্রচার করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 07:04 PM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ বেতার বৃহস্পতিবার ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সমপ্রচার করবে। বুধবার বেতারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বেতারের ১০০০কি.ও. মধ্যম তরঙ্গে অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে, ১০০ কি.ও. ক্ষুদ্র তরঙ্গে, এফএম ১০৩.২ মেগাহার্জে এবং ওয়েব সাইট িি.িনবঃধৎ.ড়ৎম.নফ এ শোনা যাবে। বেতারের সব আঞ্চলিক কেন্দ্র এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লা কেন্দ্র এফএম ব্যান্ডে বাজেট বক্তৃতা একযোগে সমপ্রচার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/০১০১ ঘ.