২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে তিন বাড়িতে ডাকাতি

ঢাকার ধামরাই উপজেলার বড়াটিয়া গ্রামে বুধবার ভোরে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

সাভার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলার বড়াটিয়া গ্রামে বুধবার ভোরে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন। আহত সৌদি প্রবাসী শাহাদাৎ হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, আব্বাস মাস্টার. শাখাওয়াত হোসেন ও আবুল হোসেনের পাশাপাশি তিনটি বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতির শিকার শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার দিকে ৮/১০ জন ডাকাত বারান্দার গ্রিল কেটে বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় আমার ছেলে শাহাদাৎ বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। ধামরাই থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০৩০ ঘ.