২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বুধবার সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বুধবার সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। ত্র"টি মেরামত করতে কমপক্ষে পাঁচদিন সময় লাগবে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৬টার দিকে কারখানার আ্যামুনিয়া প্লান্টের কমপ্রেসার লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণের পর উৎপাদন বন্ধ হয়ে যায়। নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার এই কারখানা প্রতিদিন গড়ে ১৬শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৬ ঘ.