২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে স্কুলের ছাত্র-ছাত্রীসহ ১১ জন মারা গেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

সুনামগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে স্কুলের ছাত্র-ছাত্রীসহ ১১ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। উপজেলার বালিজুরি থেকে বাদশাগঞ্জ যাওয়ার পথে পাইকরাটি ইউনিয়নের সইলচাপড়া হাওরে ঝড়ের কবলে পড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীরা ২৫ জনকে জীবিত উদ্ধার করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধরমপামা থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। হাওরে জাল ফেলা হয়েছে। তিনি আরো জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত এলাকাবাসী ও পুলিশ ১১টি লাশ উদ্ধার করেছে। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার সাংবাদিকদের জানান, নৌকাটি বালিজুরি থেকে ছাত্র-ছাত্রীসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাদশাগঞ্জ যাচ্ছিলো। পথে ঝড়ের কবলে পড়ে সইলচাপড়া হাওরে ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৫ ঘ.