ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েম (৭) নামের একটি অগ্নিদগ্ধ শিশু মারা গেছে।
এই নিয়ে পুরান ঢাকার নিমতলীতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাড়ালো ১১৮।
রোববার বিকাল ৫ টার দিকে আইসিইউতে সায়েমের মৃত্যু হয়।
সায়েমের মা লিপি আক্তারও সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
সিএমএইচের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। এই হাসপাতালে আরো ১৩জন চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে ১৪জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে এখন অগ্নিদগ্ধ ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএমএস/২০৪৩ ঘ.
bdnews24