ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আবাসিক ভবনে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ রোধ এবং অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি উচ্চ ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার।
পুরান ঢাকার আবাসিক ভবনে অবৈধভাবে রাসায়নিক সংরক্ষণ বন্ধে ভবনগুলোকে চিহ্নিত করণ এবং রাজধানীতে অবৈধভাবে নির্মাণ করা ভবন ও অনুমোদনের চেয়ে বেশি উচ্চতায় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পৃথক দুটি টাস্কফোর্স গঠন করবে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় কমিটির সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, "শিল্প মন্ত্রণালয় ও পূর্ত মন্ত্রণালয় পৃথকভাবে দুটি টাস্কফোর্স গঠন করবে। দু'একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৭১৩ ঘ.
bdnews24