নড়াইল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ মারা গেছেন।
নিহতরে নাম সুরাইয়া সুলতানা (৪০)।
তার স্বামী মো. সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ভেজা কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সুলতানা। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০০ ঘ.
bdnews24