২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে নওরোজ সম্পাদক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে বাংলা দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে বাংলা দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৯টার দিকে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় অভিয়ান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরাঙ্গীরচর থানার ওসি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এর আগে শনিবারই তাজুল ইসলাম নামের একজন দুররানীর বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দুররানী তার কাছ থেকে গত ২৬ মে ৭২৯, ব্যাটারিঘাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১২১৩ ঘ.