বগুড়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রলীগের এক কর্মী।
শুক্রবার গভীর রাতে শহরের শিববাটি সেবক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাখাওয়াত হোসেন জুয়েল (৩৫)। তিনি শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
আহত ছাত্রলীগ কর্মী নূরুল হক উজ্জ্বলকে (২৬) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতা ও শিববাটি ওয়ার্ড যুবলীগের সদস্য রূপমের নেতৃত্বে সন্ত্রাসীরা জুয়েলকে হত্যা করেছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা একই দলের সমর্থক।
এ ঘটনায় জুয়েলের বাবা শাজাহান হোসেন সাজু ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় শনিবার দুপুরে মামলা করেছেন।
আসামিরা হলেন- শিববটি ওয়ার্ড যুবলীগ সদস্য ওমর খৈয়াম রূপম ওরফে হাতকাটা রূপম (৩৫), রাশেদুল ইসলাম (৩০), মুন্না (২৮), স্টালিন (৩০), জালাল (৩২), পান্তা শাহা আলম (৩৫)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে শহরের শিববাটি সেবক সমিতিতে জুয়েল ও অন্যান্য কয়েকজন টেলিভিশন দেখছিলেন। এ সময় ৫-৬ জন সন্ত্রাসী মটরসাইকেলে এসে জুয়েলকে লক্ষ করে গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
তিনি বলেন, "এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান। সন্ত্রাসীরা এ সময় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলকে কোপায়।"
এসআই মনজুরুল জানান, স
bdnews24