২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৯৭

রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকার অগ্নিকাণ্ডে শুক্রবার আরো ছয়টি লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 05:59 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকার অগ্নিকাণ্ডে শুক্রবার আরো ছয়টি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় নিহতের সংখ্যা ৯৭ জনে উন্নীত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শুক্রবার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর এ ঘোষণা দেন। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত একটি নর্দমা থেকে ওই ছয়জনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল