যশোর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের নওয়াপাড়ায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া শংকরপাশা ফেরিঘাটে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
নিহত রাজু আহমেদ (৩২) উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে নওয়াপাড়ার থানার ওসি আহসান হাবীব সাংবাদিকদের জানান, নওয়াপাড়া বাজার েেক মটরসাইকেলে করে বাড়ি ফেরার পে রাজু দুর্বৃত্তদের কবলে পড়েন।
দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে। এরপর কয়েকটি বোমা নিক্ষেপ করে।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। এখনো মামলা হয়নি।
গত কয়েক মাসে আওয়ামী লীগের দলীয় কোন্দলে দলটি সহযোগী ছাত্রলী ও যুবলীগের দুজন নেতা খুন হন। স
bdnews24