নেত্রকোনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের চকপাড়া গ্রামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী আব্দুল করিম (৪০) বুধবার রাত ৮টার দিকে উপজেলার ডেওঢুকোন বাজার থেকে বাড়ি ফিরছিলো। বাড়ির কাছাকাছি এলে রাস্তায় কতিপয় দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
করিমের বড়ভাই জালাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদার করিম হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
র্দূগাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিসিএস/ কেএমএস/২০২৭ঘ.
bdnews24