২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 09:23 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় এ ঘূর্ণিঝড়। ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার উদ্দিন জানান, কয়েক মিনিট স্থায়ী এ টর্নেডোয় দৌলতপুর এবং ধরমণ্ডল গ্রাম দুটিতে বেশি ক্ষয়ক্ষতি হয়। সেখানে অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধসে পড়া ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে ১৫ জন। গুরুতর আহত রায়হান (৫) এবং নজু মিয়াকে (৬) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫২২ ঘ.