ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ধসে হতাহতদের উদ্ধার অভিযান বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
দমকলের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মুনীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকালে আরো দুটি লাশ উদ্ধার হয়েছে। বুধবার রাত পর্যন্ত উদ্ধার হয় ২৩টি লাশ।
নিহত ২৫ জনের মধ্যে ১১ জন মহিলা, সাত জন পুরুষ, চারটি ছেলে ও তিনটি মেয়ে শিশু রয়েছে।
মুনীর হোসেন জানান, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পৌনে ১১টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর থেকে দমকল বিভাগের সঙ্গে সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও রোভার সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
বুধবার রাত পৌনে ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার হয়।
তাদের বাবা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার তিন ছেলের মধ্যে দু'জনের লাশ পাওয়া গেল। আরো একজন এখনো নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুর সোয়া ৩টার দিকে দমকলের ঢাকা অঞ্চলের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জীবিত আরো ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে উদ্ধার করা হয় ১৫ জনকে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তবে জেলা প্রশাসক মো. মহিবুল হক।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের দাফনের জন্য ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। লাশগুলো ঘটনাস্থল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
নিহতরা হলেন
bdnews24