২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ' লীগের দু'গ্র"পের সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বুধবার আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর করা হয়েছে ৬টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

ঝিনাইদহ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বুধবার আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর করা হয়েছে ৬টি। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া ইউনিয়নে সকালের এই সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ ও ৩ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ১২জনকে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম ওরফে মাখন গ্র"পের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টা ধরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে বলে ওসি জানান। সিরাজুল ইসলাম মাখন অভিযোগ করেন, নজরুল গ্র"পের মোকাব্বার নামের এক লোক ৪/৫শ' লোক নিয়ে আলফাপুর গ্রামে হামলা চালাতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা হামলা চালিয়ে বগুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার জিয়ারত হোসেনের বাড়ি ভাংচুর করে। নজরুল ইসলাম অভিযোগ করেন, মাখন গ্র"পের লোকজন বগুড়া গ্রামের আখির খা, আব্দুল হাই, সিদ্দিক মোল্লা, ইদ্রিস মোল্লা ও নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বগুড়া গ্রামের আবু হোসেন জানান, সংঘর্ষে উভয় পক্ষের প্রায় এক হাজার লোক অংশ নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৪৫৫ ঘ.