খুলনা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর থানার ওসি আবু মোকাদ্দেম আলীকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাতে মহানগর পুলিশ কমিশনার মো. হেলাল উদ্দিন বদরী এই নির্দেশ দেন। নির্দেশে ওই কর্মকর্তাকে খুলনা মহানগর পুলিশ সদরদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার সোহেলী ফেরদৌস জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৩ ঘ.
bdnews24