ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মিনারা বেগম (১৮) নামে এক কিশোরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রোববার রাত সাড়ে ৮টায় সাদা পোশাকে একটি দল ধনিয়া এলাকা টহল দিচ্ছিলো। এ সময় টহল দলকে দেখে এক তরুণী দৌড়াতে থাকে।"
পরে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করার পর তার কাছ থেকে ইউএসএ ৭.৬ লেখা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মিনারা যাত্রাবাড়ী এলাকার চিহ্নিত ছিনতাইকারী রাজন মিয়ার স্ত্রী বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/পিডি/২২৩৪ ঘ.
bdnews24