চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন।
রোববার রাতে নাগরিক কমিটির কার্যালয়ে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মহানগর আওয়ামী লীগ নেতা নাছিরের সঙ্গে মহিউদ্দিনের সঙ্গে রাজনৈতিক বিরোধ চট্টগ্রামে আলোচিত বিষয়।
রাত সাড়ে ৮টার দিকে কমিটি কার্যালয়ে যান নাছির। তিনি বলেন, "নেত্রী আমাদের সবাইকে মহিউদ্দিনের বিজয় নিশ্চিত করতে কাজ করতে বলেছেন। এটি দলীয় সিদ্ধান্ত।"
গত ২৭ মে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তিনিসহ অন্যান্যদের সাক্ষাৎ প্রসঙ্গে নাছির জানান, তারা তাদের দাবি দাওয়া সভানেত্রীকে জানিয়েছেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪১ ঘ.
bdnews24