নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল ওরফে শুটার সোহেল হত্যা মামলার আট আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার জেলা ও দায়রা জজ মো. জহিরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে আসামিরা হাইকোর্টের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ওই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আসামিরা হলেন- রনি, সেন্টু, খেলাফত হোসেন ওরফে ডাকাত সর্দার ওরফে রাজু, কানা সুমন, মামুন চৌধুরী, পাভেল, আবুল ও আব্দুল ।
কোর্ট ইন্সপেক্টর মেজবাহউদ্দিন জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক আবেদন নাকচ করেন।
গত ১৯ মার্চ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্ল
bdnews24