২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে হাসিনা-খালেদার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশে গ্রেপ্তার এক

একাধিক আইডি ব্যবহার করে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশকারী এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক আইডি ব্যবহার করে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশকারী এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাহবুব আলম রডিন (২৩) নামের ওই যুবককে শনিবার ভোরে রাজধানীর ওয়ারির ৭/সি র‌্যাংকিন স্ট্রীটের একটি অ্যাপার্টমেন্ট থেকে র‌্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করে। এ সময় তার এ্যাপার্টমেন্ট থেকে দুটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট, অধর্শত পর্নো সিডি ও কিছু জেহাদি বই ও সিডি উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বিভিন্ন নাম (একাধিক আইডি) ব্যবহার করে ফেইসবুকে এসব ছবি প্রকাশ করতেন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল বিকালে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে বলেন, "সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে স