ভোলা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার দৌলতখান উপেজেলার উত্তর ও দক্ষিণ জয়নগর ইউনিয়নে শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
বিকাল ৪টা থেকে ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে একশ'য়েরও বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে জানান দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে আহত অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24